
জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বথানেনি হরিশ। তিনি বলেছেন, ইসলামাবাদ এই মঞ্চকে রাজনীতিকরণ করার চেষ্টায় রত রয়েছে। পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদের মন্তব্যের জবাবে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বথানেনি হরিশ এই মন্তব্য করেন।
পাকিস্তানের হস্তক্ষেপের জবাবে হরিশ সহ-সভাপতির আচরণের সমালোচনা করেন এবং জম্মু ও কাশ্মীর বিষয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
