
নিজের দেওয়া কথা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এভাবেই প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন ইন্ডিয়া জোটের শরিক এনসি নেতা তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোমবার জম্মু-কাশ্মীরের গান্ডেরবাল জেলায় জেড মোড় টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
৬.৫ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি শ্রীনগর ও লাদাখের মধ্য সারা বছর যোগাযোগ রাখতে সাহায্য করবে। সোমবার টানেল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।সেই অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীর সামনে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রীনগরে আন্তর্জাতিক যোগ দিবসে এসে প্রধানমন্ত্রী ৩ টি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হৃদয় এবং দিল্লি থেকে জম্মু-কাশ্মীরের যে দূরত্ব তৈরি হয়েছে, তা তিনি মেটানোর চেষ্টা করছেন।প্রধানমন্ত্রীর কাজেই তা প্রমাণিত হচ্ছে। ১৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের কাশ্মীরকে কেন্দ্র করে দ্বিতীয় অনুষ্ঠান আয়োজন করেছেন।আর সোনমার্গে যে টানেলের উদ্বোধন প্রধানমন্ত্রী করেছেন, তা থেকে হৃদয় এবং দিল্লি থেকে জম্মু-কাশ্মীরের যে দূরত্ব তৈরি হয়েছে, তা অনেকটা কমে গিয়েছে।
প্রধানমন্ত্রী কথা মতোই ৪ মাসের মধ্যেই উপত্যকায় নির্বাচন হয়েছে।মানুষ নির্বিঘ্নে সরকার নির্বাচন করতে পেরেছেন।শীঘ্রই প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরকে রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে দেবেন।







