
প্রবল ধস নেমে জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। সোমবার ভোর তিনটে নাগাদ রামবান জেলায় ধস নামে। তার জেরে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। জম্মু প্রশাসন সূত্রে খবর, কারোল ব্রিজ এবং চান্দের কোট এলাকার মাঝখানে এ দিন ভোরে ধস নামে।
ধসের জেরে গোটা এলাকা জুড়ে পাহাড় থেকে একটানা পাথর গড়িয়ে পড়ছে বলে খবর। মাটি ও ধ্বংসাবশেষে ঢেকে গিয়েছে গোটা জাতীয় সড়ক। তার জেরে জম্মু থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মু দু’দিকেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে রাস্তা পরিষ্কার করে গাড়ি চলাচল স্বাভাবিক চালু করার কাজ চলছে। তবে তাতে কতটা সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়।
