গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment জনসমক্ষে জাহ্নবীকে ‘অপমান’

    জনসমক্ষে জাহ্নবীকে ‘অপমান’

    0
    71
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    বারো দিন ব্যাপি ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব-এর পর্দা নামলো শনিবার। বরাবরের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউডের বেশ কিছু তারকাকে।

    বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইতিমধ্যে দেখে ফেলেছেন ফ্যান ফলোয়াররা। তবে উৎসবে পা রেখে সেখানে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী। তারকাসন্তান হওয়ার জন্য তাকে নিয়ে ভ্রূ কুঁচকেছেন অনেকেই।এদিকে জনসমক্ষে জাহ্নবী কাপুরকে অপমান করা হয়েছে বলে দাবি করলেন পরিচালক নীরজ ঘেওয়ান। কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে প্রদর্শিত হয়েছে নীরজের ছবি হোমবাউন্ড।এতে অভিনয় করেছেন জাহ্নবীও। কানের লালগালিচায় জাহ্নবীর পাশে দেখা গেছে পরিচালককেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু হোমবাউন্ড নাকি জাহ্নবীর প্রতি সব ধারণা বদলে দেবে।

    হোমবাউন্ড-এর বিশেষ প্রদর্শনীতে সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লালগালিচায় দেখা গিয়েছে জাহ্নবীকে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহরও।