গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment অ্যাটলির সিনেমায় আল্লু অর্জুন, নায়িকা জাহ্নবী

    অ্যাটলির সিনেমায় আল্লু অর্জুন, নায়িকা জাহ্নবী

    0
    162
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    শাহরুখ খানের জওয়ান সিনেমা নির্মাণ করে বলিউডেও আলাদা করে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার।

    ইতিমধ্যে বলিউডের বেশ কয়েকজনের সঙ্গেই তার সিনেমায় আসার গুঞ্জন শোনা যাচ্ছে।এরই মধ্যে খবর, পুষ্পা টু সিনেমার পর নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন আল্লু অর্জুন। গুঞ্জন, অ্যাটলির পরবর্তী ছবিতে কাজ করবেন তিনি।তবে এ প্রসঙ্গে তাদের দুজনের কেউই এখনো মুখ খোলেননি।এদিকে খবর আল্লু অর্জুন দীর্ঘদিন ধরে অ্যাটলির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। অপেক্ষা ছিল শুধু গল্প ও চিত্রনাট্যের।খবৱ অ্যাটলির নতুন ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন জাহ্নবী কাপুর। তিনি বুচি বাবু সানা পরিচালিত রাম চরণের আসন্ন ছবিতেও অভিনয় করতে চলেছেন। আর এর মধ্যেই গুঞ্জন, অভিনেত্রী এখন তার পরবর্তী ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন।এদিকে কিছুদিন আগে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবিতে আল্লুর কাজের প্রস্তুতির খবর সামনে আসে।কিন্তু বিভিন্ন কারণে তা বিলম্ব হওয়ায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।

    অন্যদিকে সালমান খানের সঙ্গেও একটি অ্যাকশন সিনেমায় কাজের বিষয়ে আলোচনা করছেন অ্যাটলি। এ-সিক্স নামে বিগ বাজেটের ছবিটিতে বলিউড সুপারস্টারের বিপরীতে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে দেখা যাবে বলে জানা গেছে।