গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment ফের বিতর্কে জড়ালেন জাহ্নবী

    ফের বিতর্কে জড়ালেন জাহ্নবী

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স

    কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছিলেন জাহ্নবী কাপুর। নিজের ছবি হোমবাউন্ড-এর প্রদর্শনীতে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

    সেখানেই এক সাক্ষাৎকারে তার চরিত্র সুধাকে নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন আম্বেডকার প্রসঙ্গ। সেখানে বিআর আম্বেডকার নিয়ে মন্তব্য করে ফের বিপাকে অভিনেত্রী।জাহ্নবীর বক্তব্য, আম্বেডকার সমাজের জন্য যা কিছু করেছেন, সবটাই তিনি সমর্থন করেন। এর পরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। প্রশ্ন উঠতে থাকে, সত্যি কতটা আম্বেডকার সম্পর্কে জানেন জাহ্নবী।উল্লেখ্য,হোমবাউন্ড ছবিতে সুধা চরিত্রটি আম্বেডকারের সমর্থক।বাস্তবে আম্বেডকারের রাজনৈতিক আদর্শ তিনি নিজেও সমর্থন করেন বলে জানান জাহ্নবী। অভিনেত্রী বলেছেন, আম্বেডকার সমাজে এত কিছুর পক্ষে কথা বলেছেন এবং লড়াই করেছেন। সেগুলির সমর্থন করি আমি। তাঁকে কিছু কারণের জন্যই এভাবে সম্মান করা হয়। সমাজের জন্য তিনি যা কিছু করেছিলেন, তার সমর্থন করেন জাহ্নবী কাপুর। এই চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আম্বেডকারকে আরও ভালোভাবে বুঝেছেন বলে জানিয়েছেন তিনি।

    জাহ্নবীর এই মন্তব্য শুনেই নেটাগরিকের দাবি, আম্বেডকারকে ভালোভাবে চেনেনই না জাহ্নবী। এক নিন্দুক বলেছেন, কত কিছুই বললেন জাহ্নবী। কিন্তু কিছুই স্পষ্ট করে বলতে পারলেন না।