
প্যারিসে ফরাসি ওপেনে দারুণ সূচনা করেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। প্রথম রাউন্ডে ফ্রান্সের আর্থার রিন্ডারনেককে স্ট্রেট সেটে ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন তিনি। এর ফলে গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে টানা ১৫টি জয় পূর্ণ করলেন এই ইতালিয়ান তারকা।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এটি সিনারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। এর আগে গত বছর ইউএস ওপেনও জিতেছিলেন তিনি।যদিও এখনও পর্যন্ত তার সব গ্র্যান্ড স্ল্যাম জয় এসেছে হার্ড কোর্টে।ক্লে কোর্টে খেলা ফরাসি ওপেনে এখনো চ্যাম্পিয়ন হতে পারেননি সিনার। গত বছর এই প্রতিযোগিতার সেমিফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে যেতে হয়েছিল তাঁকে।রিন্ডারনেকের বিপক্ষে জয় সহজ হলেও,পরবর্তী ম্যাচে সিনার মুখোমুখি হবেন আরেক ফরাসি খেলোয়াড় রিচার্ড গ্যাসকেটের।৩৮ বছর বয়সী গ্যাসকেট বর্তমানে বিশ্বের ১৬০ নম্বরে থাকলেও, একসময় তিনি সপ্তম স্থানে ছিলেন। যদিও তার সেরা সময় এখন অতীত।অন্যদিকে,ফরাসি ওপেনে দ্বিতীয় দিনের খেলায় রাফায়েল নাদালের আবেগঘন বিদায়ের রেশ কাটিয়ে ফের মন টেনিসে দিয়েছেন দর্শকরা। পুরুষ ও মহিলা সিঙ্গলসে একাধিক তারকা খেলোয়াড় সহজ জয় তুলে নিলেও, প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন কিছু চমকে দেওয়া নাম।পুরুষ বিভাগে দুই নম্বর বাছাই স্প্যানিশ তারকা কার্লোস আলকারাস সরাসরি সেটে ৬–৩, ৬–৪, ৬–২ হারালেন ইতালির জিউলিও জেপ্পিয়েরিকে।যদিও জয় সহজে এলেও সার্ভিসে কিছুটা অস্থিরতা দেখা গিয়েছে আলকারাসের, চারটি ডাবল ফল্ট করেন এবং প্রথম সার্ভ খুব একটা নির্ভরযোগ্য ছিল না।মেয়েদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন পোলিশ তারকা ইগা স্বিয়নতেকও শুরুটা করেছেন দারুণভাবে। ৬–৩, ৬–৩ ফলে হারালেন স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভাকে। চলতি বছর তিনি পঞ্চম বাছাই হিসেবে খেলছেন, কারণ গত এক বছরে তাঁর পারফরম্যান্স কিছুটা নড়বড়ে ছিল।
অন্যদিকে, প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন একাধিক বড় নাম। মহিলাদের মধ্যে জাপানি তারকা নাওমি ওসাকাকে ৬–৭, ৬–১, ৬–৪ ফলে হারালেন দশ নম্বর বাছাই পাওলা বাদোসা।পুরুষদের বিভাগে অভিজ্ঞ স্তানিস্লাস ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে চমক দিলেন ব্রিটেনের জেকব ফার্নলি ,৭–৬, ৬–৩, ৬–২।
