জাপান এখন ‘আরও আত্মবিশ্বাসী’

0
24
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া জাপান দারুণ ছন্দে আছে কয়েক মাস ধরেই। দলটির তারকা উইঙ্গার তাকেফুসা কুবোর মনে হচ্ছে, এখন তাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে।

বল পায়ে দারুণ নৈপুণ্যের কারণে একটা সময় কুবোকে ডাকা হতো জাপানের মেসি নামে। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ছিলেন জাপান দলের সর্বকনিষ্ঠ সদস্য। তখন তার বয়স ছিল ২১ বছর। চার বছর পর, আসন্ন উত্তর আমেরিকা আসরে পুরো জাতির ভার যেন তার কাঁধে।কাতারে গ্রুপ পর্বে প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখায় জাপান। শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে ১-১ সমতার পর, টাইব্রেকারে হেরে হৃদয় ভেঙেছিল এশিয়ার দেশটির।তারপর থেকে দারুণ ছন্দে এগিয়ে চলেছে জাপান। প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে এবারের বিশ্বকাপে জায়গা করে নেওয়াই শুধু নয়, নিজেদের শেষ ছয় ম্যাচে জিতেছে তারা। এর মধ্যে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আরেক প্রাক্তন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ও।বাছাইপর্ব চলাকালীন দলের অবস্থা কতটা বদলে গেছে, ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরলেন কুবো।তাদের এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে কাতার বিশ্বকাপে হৃদয় ভাঙা বিদায়ের পর। গত দুটি আসরসহ মোট চারবার বিশ্বকাপের শেষ ষোলোয় খেলা জাপান কখনও কোয়ার্টার-ফাইনালে উঠতে পারেনি।কাজটা কতটা কঠিন, চার বছর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বুঝেছিলেন কুবো।আর সে কারণেই ২০২৬ বিশ্বকাপে প্রতিটি ছোট ছোট বিষয় ঠিক করাটা খুব গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন কুবো।

আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাপানের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপে এফ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন।