গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International চীনের সঙ্গে বিরোধ মেটাতে বৈঠকে জাপান

    চীনের সঙ্গে বিরোধ মেটাতে বৈঠকে জাপান

    0
    102
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তাইওয়ান নিয়ে ক্রমবর্ধমান বিবাদে জড়িয়ে পড়ছে চীন ও জাপান। চলতি মাসের শুরুতে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, তাইওয়ানে চীন হামলা চালালে তা জাপানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

    এর ফলে জাপান সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। তার পরপরই চীন তার নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা জারি করে, একই সঙ্গে সামরিক চাপও দেখাচ্ছে। তবে, জাপান এই বিবাদ মেটানোর উদ্যোগ হিসেবে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। জাপানি সংবাদমাধ্যম জানিয়েছে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ব্যুরোর মহাপরিচালক মাসাকি কানাই চলতি মাসেই বেইজিং সফর করবেন। সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া দফতরের ডিরেক্টর-জেনারেল লিউ জিনসং-এর সঙ্গে বৈঠক করবেন।বৈঠকে মাসাকি বোঝানোর চেষ্টা করবেন, চীনকে নিয়ে তাকাইচির মন্তব্য জাপানের নিরাপত্তা সংক্রান্ত কোনও পরিবর্তনের জন্য নয়।

    তিনি আরও বলবেন, দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ যেন চীন গ্রহণ না করে।জাপানের প্রধান ক্যাবিনেট সচিব বলেছেন, চীন-জাপান আলোচনার বিভিন্ন পথ খোলা রয়েছে। চীনের ভ্রমণ সতর্কতা কৌশলগত ও পারস্পরিক সম্পর্কের জন্য ইতিবাচক নয়। এ বিষয়ে চীনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।