গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International চিনা অনুপ্রবেশের জবাব দিল জাপান

    চিনা অনুপ্রবেশের জবাব দিল জাপান

    0
    72
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    তাইওয়ানকে ঘিরে চিনের সঙ্গে টানাপড়েনের আবহে এ বার পাল্টা পেশি প্রদর্শন করল জাপান। জাপানি উপকূলরক্ষীরা তাঁদের জলসীমায় ঢুকে পড়া একটি চিনা জাহাজকে আটক করেছে।

    চিনের দাবি, মাছ ধরার ওই জাহাজটিতে ক্যাপ্টেন এবং ১০ জন অসামরিক নাগরিক ছিলেন। টোকিয়ো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের নাগাসাকি প্রিফেকচারের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানের জলসীমায় ঢুকেছিল চিনা জাহাজটি। উপকূলরক্ষীরা তল্লাশির জন্য থামার নির্দেশ দেওয়ার পরেও তা অমান্য করে পালানোর চেষ্টা করায় ক্যাপ্টেন-সহ সকলকে আটক করা হয়েছে। তবে তাতে সওয়ার চিনা নাগরিকেরা অসামরিক বলে মেনে নিয়েছে জাপান। উল্লেখ্য ২০২২ সালের পর এই প্রথম কোনও চিনা জলযান আটক করল জাপান।দক্ষিণ চিন সাগর ঘিরে চিনের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে ফিলিপিন্সের।ওই অঞ্চলে লালফৌজের দাপট প্রতিরোধ করতে এবং তাইওয়ানের নিরাপত্তার স্বার্থে ২০২৪ সালে সামরিক জোট স্কোয়াড গঠন করেছে আমেরিকা।জাপান তার সদস্য।

    গত নভেম্বরে জাপানি প্রধানমন্ত্রী তাকাইচি বলেছিলেন,চিন যদি তাইওয়ান কব্জা করার চেষ্টা করে তবে তাঁরা চুপ করে বসে থাকবেন না। এর পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সে সময় চিনা প্রতিরক্ষা দফতর হুঁশিয়ারি দিয়েছিল, তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করলে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের মুখে পড়বে জাপান।