
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বুধবার তেতসুয়া ইয়ামাগামি নামে ৪৫ বছর বয়সী এ হত্যাকারীকে এ দণ্ড দেওয়া হয়।
২০২২ সালে শিনজো আবেকে গুলি করেন তেতসুয়া। এরপর হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনা জাপানসহ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। আদালতের প্রসিকিউটররা তেতসুয়ার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। তারা বলেছেন, জাপানের যুদ্ধপরবর্তী ইতিহাসে এমন অভূতপূর্ব ঘটনা ঘটেনি।
তারা জানিয়েছেন, এ হত্যাকাণ্ড সমাজে বিরূপ প্রভাব ফেলেছিল। তেতসুয়ার আইনজীবী তার জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।







