
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের হোক্কাইডো অঞ্চল। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭মিনিটে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে ওই অঞ্চলে। জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে ৭এর মধ্যে ৪ মাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর কুশিরো শহরে উপকূলের কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ২০ কিলোমিটার গভীরে। তবে, ভূমিকম্পের ফলে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, জাপানের হোক্কাইডো অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসাবে পরিচিত। অতীতেও এখানে ভূমিকম্প হয়েছে।








