গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

    ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস,জিএফজেড।

    সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে,ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।হনশু দ্বীপ জাপানের পূর্ব উপকূলে অবস্থিত এবং দেশটির অন্যতম প্রধান ভূখণ্ড। এর আগের দিন বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ২ এবং এপিসেন্টার ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে।

    ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ার বা, আগ্নেয় মেখলার ওপর অবস্থিত, যেখানে প্যাসিফিক প্লেট ও ফিলিপাইন সি প্লেটের সংযোগস্থলে নিয়মিত ভূমিকম্প ঘটে। এ কারণে জাপানে স্থাপনা নির্মাণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে ভবনগুলো নিম্ন থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম হয়।