গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জাপানি দূতাবাসের আধিকারিককে যৌন হেনস্থা!

    জাপানি দূতাবাসের আধিকারিককে যৌন হেনস্থা!

    0
    263
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    জাপানি দূতাবাসের এক আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক প্রবীণ অধ্যাপককে বহিষ্কৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রাজনীতি বিভাগের ওই প্রবীণ অধ্যাপক আগামী বছরই অবসর নিতেন।
    জানা গিয়েছে, গবেষণামূলক কোনও কাজের সঙেই ওই অধ্যাপকের সঙ্গে আলাপ হয় অভিযোগকারিণীর। অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভারতের বিদেশমন্ত্রকের কাছে নালিশ জানান জাপানের বাসিন্দা ওই মহিলা।
    সেই অভিযোগ খতিয়ে দেখার পর বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল ওই অধ্যাপককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।