লেবানন : ১০ বছর আগে বন্ধ ওয়াকি-টকি উৎপাদন

0
142
পেজারের পর এবার লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ছে। কিন্তু বিস্ফোরণ ঘটেছে যে ওয়াকি-টকিগুলিতে, সেগুলির নির্মাণকারী সংস্থা কে, সেই নিয়ে ধন্দ দেখা দিয়েছে এবারও।
সূত্রের খবর, জাপানের রেডিও সরঞ্জাম নির্মাণকারী সংস্থা আইকম-এর তৈরি ওয়াকি-টকিগুলিতেই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। পাঁচ মাস আগে যখন তাইওয়ানের থেকে ৫ হাজার পেজার কেনা হয়, ওই একই সময়ে জাপানের ওই সংস্থার কাছ থেকে ওয়াকি-টকিগুলি কেনা হয় বলে জানিয়েছে লেবানন। ওই সময়ই কারিকুরি করে পেজার এবং ওয়াকি-টকিগুলিতে ইজরায়েল বিস্ফোরক পদার্থ ঢুকিয়ে দেয় বলে মনে করা হচ্ছে।কিন্তু ওয়াকি-টকি বিস্ফোরণ নিয়ে কোনও সদুত্তর দিতে পারছে না জাপানের আইকম।যে ওয়াকি-টকিগুলিতে বিস্ফোরণ ঘটেছে, একদশক আগেই সেগুলির উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে আইকম। এমনকি ওয়াকি-টকিতে ব্যবহৃত ব্যাটারির উৎপাদনও ২০১৪ সাল থেকে বন্ধ বলে জানানো হয়েছে।