গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধজাহাজ

    তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধজাহাজ

    0
    141
    চিন-তাইওয়ান বিবাদের আবহেই এবার বিতর্কিত তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়েছে জাপানের যুদ্ধজাহাজ। টোকিয়োর দাবি, আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজ চলাচলের অধিকারের ওপর জোর দিতেই এমন পদক্ষেপ।
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ প্রবেশ করেছে।পূর্ব চিন সাগর থেকে জাপানি নৌসেনার সাজ়ানমি নামে ডেস্ট্রয়ার গোত্রের ওই যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। ১৮০ কিলোমিটার দীর্ঘ এই প্রণালীতে বুধবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সামরিক নৌযান দেখা গিয়েছিল। ঘটনাচক্রে, তিনটি দেশই আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার ঘনিষ্ঠ এবং চিন বিরোধী হিসাবে পরিচিত। গত সপ্তাহে তাইওয়ানের কাছে জাপানের জলসীমায় প্রবেশ করেছিল চিনের একটি বিমানবাহী রণতরী-সহ দু’টি যুদ্ধজাহাজ। তার আগে আগস্টে জাপানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল চিনা বায়ুসেনার নজরদারি বিমান। দু’ক্ষেত্রেই প্রতিবাদ জানিয়েছিল টোকিয়ো। কিন্তু জবাবে বেজিং বলেছিল, আন্তর্জাতিক আইন মেনেই এমনটি করেছে তারা। এই পরিস্থিতি চিনা কার্যকলাপের জবাবেই জাপানের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।