গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports ৫৮ বছরেও মাঠ কাঁপাচ্ছেন জাপানের ‘কিং কাজু’

    ৫৮ বছরেও মাঠ কাঁপাচ্ছেন জাপানের ‘কিং কাজু’

    0
    160
    ছবি সৌজন্যে : এক্স

    যখন ফুটবল বিশ্বে একের পর এক নতুন প্রতিভার আগমন ঘটছে, তখনো অটুট এক নাম,জাপানের কিংবদন্তি স্ট্রাইকার কাজুয়োশি মিউরা। ফুটবল ফ্যানদের কাছে তিনি কিং কাজু নামে পরিচিত। ৫৮ বছর বয়সে এসে ৪০তম পেশাদার সিজনে নেমে নতুন ইতিহাস গড়লেন এই অদম্য ফুটবলার। জাপানের চতুর্থ বিভাগের ফুটবল লিগে অ্যাতলেতিকো সুজুকা ক্লাবের হয়ে মাঠে নেমে বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রবীণ পেশাদার খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়লেন তিনি।

    ম্যাচে ৮২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে তার সংক্ষিপ্ত উপস্থিতিই দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিতে সহায়ক ভূমিকা রাখে।উল্লেখ্য নব্বই দশকে এশিয়ার অন্যতম পরিচিত ফুটবল তারকা ছিলেন মিউরা। ৫৮ বছর ১০৯ দিন বয়সে মাঠে নেমে গোল করতে না পারলেও খেলার প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠার অভাব ছিল না। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দিত। সতীর্থ ও কোচদের সহায়তায় আজও খেলতে পারছেন। এখন তাঁর খেলাকে আরও উন্নত করতে চান।গত বছর জাপানে ফিরে আসেন মিউরা। তার আগে তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব অলিভেইরেন্সে দু’ সিজন কাটিয়েছেন। সেখানে ইয়োকোহামা এফসি থেকে লিয়েনে গিয়ে ৯টি ম্যাচ খেলেন।তার আগে,১৯৮৬ সালে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তার।

    এরপর ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে খেলে বিশ্ব ফুটবলকে সমৃদ্ধ করেছেন। ১৯৯৩ সালে যখন জে-লিগ চালু হয়, তখন এই ফরোয়ার্ড জাপানের ঘরোয়া ফুটবলকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।১৯৯০ সালে জাপান জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় স্ট্রাইকার কাজুয়োশি মিউরার। দেশের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করেছেন মিউরা। তবে ১৯৯৮ বিশ্বকাপে তাকে দলে না রাখার সিদ্ধান্ত ছিল দেশটির ফুটবল ইতিহাসে অন্যতম বিতর্কিত ঘটনা।