
তিন দিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার তিনি নয়াদিল্লিতে পা রেখেছেন। জাপানের প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথমবার ভারত সফর। জানা গিয়েছে, বৃহস্পতিবার হরিয়ানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে তিনি মারুতির গাড়ি কারখানা উদ্বোধন করবেন।
সাম্প্রতিক বছরগুলির মধ্যে ভারতের অটোমোবাইল খাতে এটি অন্যতম বৃহত্তম বিনিয়োগ। শুধু তাই নয়, ভারত-জাপান অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রেও এটি একটি মাইলফলক। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম ভারত সফর।
১৬ তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসেছেন তিনি। তাঁকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে তাঁর প্রথম সফরে আতিথ্য দিতে পারায় আনন্দের কথাও জানিয়েছেন মোদী। বৃহস্পতিবারই হায়দরাবাদ হাউসে বৈঠকে বসতে চলেছেন ভারত এবং চিনের প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিদেশ মন্ত্রক। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা বলেও জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
