
ইসলামি কট্টরপন্থীদের প্রবল বিরোধিতায় পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি জাভেদ আখতারের মুশায়রা অনুষ্ঠানটি বাতিল করেছে। সোমবার একটি সাহিত্য উৎসবের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল গীতিকারের।
সেই খবর প্রকাশ্যে আসতেই বেশ কয়েকটি কট্টর ইসলামী সংগঠন আপত্তি তোলে। জাভেদ আখতারকে নিয়ে আসা হলে তসলিমা নাসরিনকে যে ধরনের হিংসাত্মক প্রতিবাদ হয়েছিল, সেই ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিল সংগঠনগুলি। হিন্দি সিনেমায় উর্দু শীর্ষক একটি সাহিত্যসভা ও আলোচনাকেন্দ্রিক অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মুশায়রা ও আলোচনা চলার অনুষ্ঠানসূচি ছিল। কলকাতায় আয়োজিত ওই অনুষ্ঠানে চারদিন ব্যাপী ভারতীয় চলচ্চিত্রে উর্দুর ভূমিকার উপর আলোচনা, শায়েরি পাঠ এবং সাংস্কৃতিক বিনোদনের ব্যবস্থা ছিল। সেখানে জাভেদ আখতারের মতো জ্ঞানীগুণি কবিকে ১ সেপ্টেম্বরের মুশায়রায় আমন্ত্রিত প্রধান অতিথি করা হয়। এদিকে, সুকান্ত মজুমদার এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার।
বিজেপি সাংসদ এক্স পোস্টে লিখেছেন, মৌলবাদীদের হুকুম চূড়ান্ত হয়ে দাঁড়ায়, এমন অনিয়ন্ত্রিত তোষণের অনিবার্য ফলাফল কি এটা? এই প্রশ্নের উত্তর কেবল একজনই দিতে পারেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
