সংঘর্ষ বিরতিতে আশা দেখছেন জওয়ান পূর্ণমের স্ত্রী

0
136
ছবি সৌজন্যে : এক্স

ভারত-পাকিস্তান দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। এই পরিস্থিতিতে স্বামী ফেরার আশায় দিন কাটছে পাকিস্তানের হাতে বন্দি পূর্ণম কুমারের স্ত্রীর। ২০ দিন পরেও পিকে সাউয়ের মুক্তির ব্যাপারে কোনও পদক্ষেপ এখনও নিতে দেখা যায়নি পাক রেঞ্জার্সদের।

বার বার ফ্ল্যাগ মিটিং হলেও কোনও সুরাহা হয়নি। এই অবস্থায় স্বামীকে ফেরাতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পূর্ণন কুমারের স্ত্রী রজনী সাউ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদনও করেছেন। কিছুদিন আগে ২ পাক রেঞ্জার্সকে আটক করেছিল বিএসএফ। তখন কিছুটা আশার আলো দেখা গিয়েছিল।

কিন্তু তারপরে দুই দেশের মধ্যে কদিন ধরে চলা ঘাত-প্রত্যাঘাতে কার্যত আশাই ছেড়ে দিয়েছিলেন পূর্ণমের স্ত্রী। তবে এবার সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ায় ক্ষীণ আশা দেখছেন রজনী সাউ।