
কর্মরত অবস্থায় রুমের মধ্যে থেকে এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে।
পুলিশ সূত্রে খবর, মৃত সেনা জওয়ান বছর ৩১-র তপন জানা। সাগর বিধানসভার অন্তর্গত খাস রামকর যমুনাখালী এলাকার বাসিন্দা। ২০১৩ তে ভারতীয় সেনা যুক্ত হয় তপন। তিনি বর্তমানে রাজস্থান দু’নম্বর রাজপুত রেজিমেন্টের কমান্ডো। বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, ২০ মে রাজস্থান দু’নম্বর রাজপুত রেজিমেন্ট থেকে বাড়িতে ফোন করা হয় এবং পরিবারকে জানানো হয় মৃত্যু সংবাদ। মৃত্যু সংবাদ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এরপর রবিবার বিকেলে কফিনবন্দি ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ পৌঁছেছে বাড়িতে। অন্যদিকে, সোমবার সপ্তাহের শুরুতেই এক নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৫৪-র নিরঞ্জন পাল। মৃতের পরিবার সূত্রে খবর মহিশীলার পূর্ব পাড়ার একটি নির্মিয়মান বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষী ছিলেন নিরঞ্জন পাল।সোমবার সকালে দেখা যায় নির্মিয়মান ওই বহুতল আবাসন চত্বরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ মুখে আঘাতের চিহ্ন থাকায় তাকে খুন করা হয়েছে।ঘটনার তদন্তে পুলিশ।








