কালীঘাটে শাহ-কে জয় বাংলা স্লোগান, ফ্লেক্স সরানো নিয়ে উত্তেজনা

0
89
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
অমিত শাহ-র কাটআউট সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট। শুনতে হল জয় বাংলা স্লোগান। কালীঘাট মন্দিরে অমিত শাহ-র পুজো ঘিরে শোরগোল ছড়িয়েছে। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন কয়েকজন। পাল্টা বিজেপি কর্মীরা জয় শ্রীরাম, ভারত মাতার জয় স্লোগান দেন।
কালীঘাট মন্দিরের বাইরে বেশকিছুক্ষণ স্লোগান যুদ্ধ চলে দুইপক্ষের। এর আগে অমিত শাহ-র ফ্রেন্স সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দির চত্বরে ফ্লেক্স দিয়েছিল বিজেপি। অভিযোগ সকালে সেই ফ্রেক্স সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্রেক্স বসিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কালীঘাট থানায় ইমেল মারফত অভিযোগ করে বিজেপি। পরবর্তীতে বিজেপির তরফে বেশকিছু ব্যানার লাগানো হয়। বিজেপি এর পিছনে তৃণমূলের হাত দেখলেও তৃণমূলের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এমনটা হয়েছে। বাইট: ফিরহাদ শুক্রবার কলকাতায় দুটো পুজোর উদ্বোধন করেছেন অমিত শাহ। মাঝে কালীঘাট মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন তিনি। পুজো উদ্বোধনে বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজো উদ্বোধনের আগে অমিত শাহ-র সঙ্গে ঘরোয়া বৈঠক করেছে বিজেপি। নিউটাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা।
ঘরোয়া বৈঠকে রাজ্য স্তরের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সেখান থেকে কালীঘাট মন্দিরে যান। সেখানে পুজো দিয়ে সল্টলেকের ইজেডসিসি-তে পুজো উদ্বোধন করেছেন।