গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment প্রেমিকের জন্যেই ডিভোর্স মাহির

    প্রেমিকের জন্যেই ডিভোর্স মাহির

    0
    46
    ছবি সৌজন্যে : এক্স

    সলমন খান ঘনিষ্ঠ প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই জয় ভানুশালি এবং মাহি ভিজের দেড় দশকের সংসারে ভাঙন, মাস দেড়েকের অতিনাটকীয় ডিভোর্স জল্পনায় এবার চাঞ্চল্যকর মোড়। স্বাভাবিকভাবেই, এই তৃতীয় ব্যক্তির ঠিকুজি-কুষ্ঠির খোঁজে বর্তমানে তোলপাড় নেটভুবন।

    জানা গিয়েছে, জয়-মাহির ডিভোর্সের নেপথ্যে যিনি কাঠগড়ায়, তিনি সলমনের ভীষণ কাছের মানুষ। তবে অভিনেত্রীর ফ্যানদের নজরে, দু’জনের বয়সের ফারাক। সেকথা উল্লেখ করে সোশাল পাড়ায় বিষোদগার করা শুরু করেছেন একাংশ।তুমুল ট্রোলের শিকার হতে হচ্ছে মাহি ভিজকেও।মাস দুয়েক ধরেই জয় ভানুশালি, মাহি ভিজের ডিভোর্সের খবরে উত্তাল মায়ানগরীর টিনসেল টাউন । ১৫ বছরের সংসার। তিন সন্তানের মা-বাবা। হিন্দি টেলিদুনিয়ার অন্যতম পাওয়ার কাপল হওয়া সত্ত্বেও কেন দেড় দশকের দাম্পত্যে যতিচিহ্ন টানছেন জয়-মাহি? কৌতূহল সর্বত্র। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সন্দেহের বশে পারস্পারিক বোঝাপড়ার অবনতি হওয়ার জেরেই নাকি তারকাদম্পতির সংসারে ভাঙন ধরেছে । যদিও ডিভোর্স ঘোষণার পর জয়-মাহি পরস্পরের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের কড়া বার্তা দিয়েছিলেন, তবে এবার নতুন খবরে তোলপাড় বলিউড । গুঞ্জন, সলমন খান ঘনিষ্ঠ প্রযোজক নাদিম নাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাহি ভিজ। দীর্ঘ এক পোস্টে এহেন জল্পনা অবশ্য নিজেই উসকে দিয়েছেন অভিনেত্রী। নাদিমের জন্মদিনে তাঁকে মিষ্টিমুখ করানোর ছবি দিয়ে এক পেল্লাই আকৃতির পোস্ট করেছিলেন মাহি। যেখানে সলমন খানের বন্ধু প্রযোজককে নিজের নিশ্চিন্ত আশ্রয় থেকে বন্ধু-পরিবার বলে উল্লেখ করেছেন মাহি ভিজ। শুধু তাই নয়, জয়-মাহি কন্যা তারার পোস্টে নাদিমকে আব্বা বলে সম্বোধন করা হয়েছে। যা চলতি বিতর্কযজ্ঞের পালে আরও ঘৃতাহূতি করেছে। মাহি লিখেছিলেন, শুভ জন্মদিন সেই মানুষটিকে, যাকে আমি বেছে নিয়েছি। তবে কোনও কাকতালীয়ভাবে নয়, বরং মন থেকে। আমি চুপ থাকলেও যে মানুষটি আমার মনের কথা বোঝে। যে সবসময়ে আমাকে আগলে রাখে।

    নাদিম তুমিই আমার পরিবার, আমার নিরাপদ আশ্রয়, আমার চিরদিনের সঙ্গী। এহেন পোস্টের পরই নেটপাড়ায় ট্রেন্ডিং নাদিম নাজ। যিনি শুধু সলমনের বন্ধুই নন। সলমনের সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্কও রয়েছে।