গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ফেলে আসা সম্পর্ক নিয়ে জয়া আহসান

    ফেলে আসা সম্পর্ক নিয়ে জয়া আহসান

    0
    250
    ছবি সৌজন্যে :ফেসবুক

    মডেলিং,টেলিভিশন নাটক ও সিনেমা মিলিয়ে তিন দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন জয়া আহসান। দেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও ধারাবাহিকভাবে কাজ করছেন।

    এক যুগ আগে আবর্ত দিয়ে কলকাতার ছবিতে অভিষেক ঘটে তাঁর। এর পর থেকে কলকাতার সিনেমায় নিয়মিত হয়েছেন। একের পর এক নতুন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ছড়িয়েছেন আলো, কুড়িয়েছেন প্রশংসা। প্রযোজক-পরিচালকেরাও তাঁর অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন।এখনও একের পর এক কলকাতার সিনেমায় কাজ করে চলছেন।এখন কাটছে তাঁর দারুণ সময়। কলকাতায় ১৮ জুলাই মুক্তি পাবে,ডিয়ার মা।এসব নিয়ে,কাজ নিয়ে কথা বলার ফাঁকে জয়া আহসান কথা বলেছেন,বিয়ে ও ফেলে আসা সম্পর্কও।জয়া ডিয়ার মা ছবির পোস্টার ফেসবুকে শেয়ার করে লিখেছেন,ডিয়ার মা আসছে ১৮ জুলাই।পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটির ট্যাগলাইন,রক্তের সম্পর্ক না ভালোবাসার টান। পোস্টের নিচে অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন।উল্লেখ্য জয়া আহসান আগে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি সিনেমা,কড়ক সিং-এ অভিনয় করেন। এর মধ্যে সিনেমা প্রসঙ্গের বাইরে সাক্ষাৎকারে জয়া আহসান কথা বলেছেন বিয়ে ও সম্পর্ক নিয়ে। ব্যক্তি সম্পর্কের জটিলতা বেড়েছে কি না, এমন প্রসঙ্গ উঠতেই জয়া বলেছেন, এখন তো কেউ রিলেশনশিপেই যায় না,সিচুয়েশনশিপ…আর কী কী যেন আছে? এসব ভাবনায় সবকিছুই আছে। শুধু রিলেশনশিপটাই নেই।উল্লেখ্য,দীর্ঘদিন ধরে বৈবাহিক সম্পর্কে নেই জয়া আহসান। তাই বিভিন্ন সময়ে তাঁর সাক্ষাৎকারে ওঠে আসে বিয়ের প্রসঙ্গ।এবার বিয়ের প্রসঙ্গ উঠতেই জয়া বলেছেন, বিয়ে তো যেন ,ওল্ড স্কুল। যা–ই হোক, এই জিনিসগুলো আসবে। আবার ঘুরে আসবে। তবে পৃথিবীতে যত রকম মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই কোনো সম্পর্কের সঙ্গে মেলে না। তাঁর প্রত্যেকটি ফেলে আসা সম্পর্কও খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সেই সম্পর্কগুলো নিয়েই আজকের তিনি। সব ঝেড়ে ফেলে দেওয়া যায় না। ভুলটুকুও তো তাঁর ,সেটা মেনে সামনের দিকে চলা। অন্যদিকে, এর আগে একা থাকার পরিকল্পনা প্রশ্নে জয়া উত্তরে বলেছিলেন, কোনো কিছু পরিকল্পনা করে করেন না। যদি মনে করেন যে সিঙ্গেল থেকে ডাবল হতে চান, দরকার আছে, তখনই হবেন।

    তবে এ মুহূর্তে জয়া আহসান-র কোনো পরিকল্পনা নেই। কারণ, খুবই ভালো আছেন, শান্তিতে আছেন চারদিকে। তাঁর আপাতত বিয়ে করার কোনো প্ল্যান নেই।