গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ৪৫ বছর আগের শাড়িতে জয়া 

    ৪৫ বছর আগের শাড়িতে জয়া 

    0
    146
    ছবি সৌজন্যে :ফেসবুক

    দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান,মা রেহানা মাসউদের বিয়ের শাড়ি পরে হাজির হয়েছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে কতগুলো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী জয়া আহসান।

    সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি শাড়ি পরে রয়েছেন,যে শাড়ির সঙ্গে তাঁর রয়েছে অজস্র স্মৃতি।সেই স্মৃতির অংশবিশেষ শেয়ার করেছেন।জয়া লিখেছেন, এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর,আসলে এগুলো তাঁর মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বৌভাতের। বাবা কিনে নিয়ে গেছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনও ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।জয়া লিখেছেন,দুই বোনের মধ্যে এই শাড়ি নিয়ে কাড়াকাড়ি লেগে যেত। এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরি বেলা থেকে আমরা দুই বোন কি কাড়াকাড়ি টাই না করেছি, বিবাদ হোক বা খুনসুটি যাই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তাই নিয়ে, আমি বলতাম নীল টা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লাল টা। কখনও কখনও কিশোরি খেয়ালে পছন্দ যে ওলোট পালট হতো না তা নয়, পরে বুঝেছেন এই দুটো শাড়ি-ই তাঁদের কাছে অমূল্য সম্পদের মতো, আর তাতেই এত টান। স্মৃতিকাতর হয়ে জয়া লিখেছেন, গায়িকা মৌসুমী ভৌমিকের গানের সেই যে মরমী লাইন টা, কিছু ফেলতে পারি না, তাঁর হয়েছে সেই অবস্থা। সব কিছুর উপরেই স্নেহ, একটা অদ্ভুত মায়া। তাঁর মায়ের যত পুরাতন শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, তাঁর জন্মের আগে মায়ের স্বাদ ভক্ষণের শাড়ি সব রয়ে গেছে জয়ার কাছে।

    আলমারির যত্নে, ন্যাপথলিনের রূপকথায় আত্মকথার ইতিহাস। আর জয়ার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন মাত্র।