গোয়ায় জয়ার সিনেমার বিশেষ প্রদর্শনী

0
171
Special screening of Jaya's film in Goa
Special screening of Jaya's film in Goa

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের মতো ওপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি। দুই বাংলায় কাজ করে যাচ্ছেন সমানতালে। এখন কলকাতায় রয়েছেন জয়া আহসান।

নতুন দুটো সিনেমার ডাবিংয়ের কিছু সংশোধনীর কাজে সেখানে অবস্থান করছেন তিনি। ডাবিং শেষে তিনি গোয়ায় যাবেন বলে জানা গেছে।গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার এবারের আসরে অভিনেত্রীর ভূতপরী সিনেমার বিশেষ প্রদর্শনী হবে।প্রদর্শনী প্রসঙ্গে জয়া জানিয়েছেন গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার,ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে তার ভূতপরী সিনেমা।এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেওয়ায় সম্মানিত বোধ করছেন তিনি।এদিকে একই উৎসবে জয়ার সঙ্গী হচ্ছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। ইফিতে বাংলাদেশি সিনেমা হিসেবে অংশ নিতে ডাক পেয়েছে,‘প্রিয় মালতী। এই ছবির প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।এর আগে জয়ার ভূতপরী সিনেমাটি ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল, বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।অন্যদিকে বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার আরও দুটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ। ডিয়ার মা এবং ওসিডি সিনেমার পোস্টার শুট নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন।এর মধ্যে পরিচালক সৌকর্য ঘোষালের ওসিডি ২০২৫ সালের প্রথম দিকেই মুক্তির কথা রয়েছে।অন্যদিকে ডিয়ার মা সিনেমাটি আগামী বছর কবে মুক্তি পাবে, তা জানা যায়নি।

ছবিতে জয়াকে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

ছবি  সৌজন্যে : এক্স