সোশ্যালে বুলিং, সরব জয়া 

0
200
ছবি সৌজন্যে :ফেসবুক

কাজের বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।বিভিন্ন সময়ে নিজের ছবির পাশাপাশি নানারকম মুহূর্ত ফ্যান ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেন দু’ বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সেসব ছবি বা মুহূর্ত নিয়ে সোশ্যালে প্রায়ই বুলিংয়ের শিকার হন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় বুলিং প্রসঙ্গে কথা বলেছেন জয়া।সেখানে তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় কমেন্টবক্স তাঁর সেভাবে পড়া হয় না। তবে যখন পড়েন, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, তাঁর কিছুই হবে না।

সেই সাক্ষাৎকারে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান আরো জানিয়েছেন, মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না। শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে।