
মিছিলে জেসিবি ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে! কর্তব্যে গাফিলতিতে ছাড় পাবে না পুলিশও। লালবাজারে সাংবাদিক বৈঠক থেকে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার সিপি অজয় নন্দ।
কলকাতার সিপি বলেছেন, ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না। যে কোনও সমস্যায় পুলিশ-কে ফোন করার পরামর্শ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানিয়েছেন, এখন রাজ্যে ৬৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা আছে। একইসঙ্গে বিজয়মিছিল করতে হলে আগাম অনুমতি নিতে হবে। জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। কলকাতার সিপি বলেছেন, হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তরফে এক আধিকারিক বলেছেন, সুরক্ষার জন্য যা করার করা হবে।
কোনও নাগরিক যেন ভয় না-পান। কোথাও কোনও ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছেন এমন নয়। বাহিনীর যা করণীয়, সেটা করা হচ্ছে।







