
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী ঊষা তাদের চতুর্থ সন্তানের জন্মের ঘোষণা করেছেন। চতুর্থ সন্তানের জন্মের মধ্যে দিয়ে ১৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো দায়িত্বে থাকা অবস্থায় কোনো সেকেন্ড লেডি সন্তানের জন্ম দিয়েছেন।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।এক বিবৃতিতে ভ্যান্স ও তাঁর স্ত্রী জানিয়েছেন,অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছেন যে তাঁদের পুত্রসন্তান, অ্যালেক নীল ভ্যান্স জন্মগ্রহণ করেছে।এতে আরও বলা হয়েছে, ঊষা এবং নবজাতক উভয়েই সুস্থ ও ভালো আছে এবং অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত।উল্লেখ্য,ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা জেডি ভ্যান্স ও ভারতীয় অভিবাসী পরিবারের মেয়ে উষা ভ্যান্স ইয়েল ল’ স্কুলে পড়ার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন। ২০১৩ সালে তারা সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।
এদিকে,অ্যালেক নীল ভ্যান্স গত ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে কোনো দায়িত্বরত ভাইস প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান। এর আগে ১৮০০-এর দশকে শেষ কোনো দায়িত্বরত ভাইস প্রেসিডেন্ট, বাবা হয়েছিলেন।
