
বিহারে নির্বাচন শুরুর ঠিক একসপ্তাহ আগেই খুন হয়েছেন লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদব। সেই মামলায় এবার মোকামা কেন্দ্রের জেডিইউ প্রার্থী অনন্ত সিং-কে গ্রেফতার করেছে পুলিশ।
পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন মোকামার জেডিইউ প্রার্থী এবং বর্তমান বিধায়ক নীলম দেবীর স্বামী অনন্ত সিং-এর সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রাম। পুলিশের দাবি এই ঘটনার সময় তাঁরা উপস্থিত ছিলেন। নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে রাজনৈতিক খুনের ঘটনায় শাসকদলের প্রার্থী গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনার দিন দুই গোষ্ঠীর মধ্যে আচমকাই সংঘাত শুরু হয়। চলে গুলিও। একটি গুলি এসে বিঁধে যায় দুলারচাঁদের বুকে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
