পাকিস্তানে হামলায় উচ্ছ্বসিত জিৎ-দেবরা 

0
183
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁও-তে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানশাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। দু’ দেশেই অনেক অসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে ভারতের এই হামলার প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও।ইতিমধ্যে অনেক নামি দামি তারকা এ হামলার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়।বলিউড ও দক্ষিণের পাশাপাশি কলকাতার তারকাদেরও উচ্ছ্বাস চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।জঙ্গি হামলার সমুচিত জবাব উল্লেখ করে নরেন্দ্র মোদি সরকারের পদক্ষেপে দারুণ খুশি টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিৎ।অপারেশন সিঁদুরের পোস্টকার্ড শেয়ার করে দুজনেই লিখেছেন, জয় হিন্দ। এ হামলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি লিখেছেন,আমাদের বায়ুসেনা এবং সমগ্র সেনাবাহিনীকে কুর্নিশ।জয় হিন্দ।অভিনেত্রী মিমি চক্রবর্তীও অপারেশন সিঁদুরের পোস্টকার্ড শেয়ার করে দেশবাসীকে একতার বার্তা দিয়েছেন।অভিনেতা টোটা রায়চৌধুরীর মন্তব্য,ভারতীয় হিসেবে তিনি গর্বিত।পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিয়েছে দেশ।হামলার সমর্থনে অভিনেতা অঙ্কুশ হাজরা একটি ভিডিও পোস্ট করেছেন।সেখানে পাকিস্তানের উদ্দেশে তাকে বলতে শোনা গিয়েছে,প্রিয় প্রতিবেশীকে জানাই শুভ অকাল দীপাবলি। জয় হিন্দ। ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তার প্রেমিকা ঐন্দ্রিলা সেনগুপ্তও।

একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে, হনুমান একটি সিঁদুরের বাটি নিয়ে বসে আছে। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, অপারেশন সিঁদুর।