গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Entertainment জিতের মন্তব্য, আল্লু অর্জুনের জবাব

    জিতের মন্তব্য, আল্লু অর্জুনের জবাব

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স

    মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল,পুষ্পা টু, মুক্তির পর সিনেমাহলে সুনামি উঠবে তা অনুমেয় ছিল।বক্স অফিসে দেখাও গেল সেই দৃশ্যই।

    একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ইতিমধ্যে মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা। সুকুমার পরিচালিত পুষ্পা টু : দ্য রুল ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে।রবিবার পর্যন্ত সিনেমাটির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা, বিশ্বব্যাপী আয় ৮০০ কোটি টাকা। সব মিলিয়ে বক্স অফিসে সুনামির তাণ্ডব চালিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের সিনেমাটি। এদিকে, মুক্তির পর প্রশংসায় ভাসছে পুষ্পা টু। অ্যাকশন ও মাসালা সিনেমা যারা পছন্দ করেন তাদের কাছে বেশ ভাল লেগেছে এটি।দর্শক তো বটেই, তারকারাও প্রশংসায় ভাসাচ্ছেন দক্ষিণের ব্লকবাস্টারকে। অন্যদিকে এবার পুষ্পার জয়ধ্বনি শোনা গিয়েছে কলকাতার সুপারস্টার জিতের মুখেও। নিজের এক্স হ্যান্ডেলে পুষ্পা টু : দ্য রুল সিনেমার পোস্টার শেয়ার করে জিৎ লিখেছেন, পুষ্পা- টু দেখে তিনি সত্যিই অভিভূত। অভিনেতাদের দুর্দান্ত পারফরম্যান্স, আল্লু অর্জুন আবার প্রমাণ করে দিলেন তিনিই এদেশের সেরা প্রতিভা।এমন টানটান চিত্রনাট্য আর দারুণ পরিচালনায় মাস্টারপিস তৈরি করার জন্য পরিচালক সুকুমারকে হ্যাটস অফ। যথাযথ কারণেই বিগেস্ট ব্লকবাস্টার হবে।নিজের এই পোস্টে,ওয়াইল্ড ফায়ার পুষ্পা লিখে সিনেমাটিকে মাস্ট ওয়াচ হিসেবেও উল্লেখ করেছেন জিৎ।

    আর জিতের এমন প্রশংসাবানী চোখ এড়ায়নি আল্লু অর্জুনেরও। জিতের পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন আল্লু অর্জুন। লিখেছেন, জিৎ গারু, এমন মন ছুঁয়ে যাওয়া প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ।