ভেনিসে বিয়ে করলেন জেফ বেজোস

0
107
ছবি সৌজন্যে : এক্স

ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে আংটি বদল করলেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজ। ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। ই বিয়েতে শোবিজ, রাজনীতি ও আর্থিক জগতের প্রথম সারির ২০০ থেকে ২৫০ জন তারকা ব্যক্তিত্ব অংশ নিয়েছেন।

ভেনিসের সান জর্জিও দ্বীপে তিন দিনব্যাপী বিয়ের মূল আয়োজন শেষ হয়। সেখানে এই দম্পতি আংটি বদল করেন। কার্ডাশিয়ান-জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, অপরা উইনফ্রেসহ জনপ্রিয় তারকাদের ওয়াটার ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থলে যেতে দেখা গিয়েছে।এ ছাড়া হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পসহ আরও অনেক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিরব ছিলেন। কারণ, অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপনে অনুষ্ঠানটির আয়োজন সম্পন্ন হয়।

কানারেজিও এলাকার একটি মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় জড়ো হন অতিথিরা। নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।অবশ্য বেজোস ও সানচেজের বিয়ের আয়োজন নিয়ে ইতালির ভেনিসের স্থানীয় বাসিন্দারা বেশ ক্ষুব্ধ। তাঁদের আশঙ্কা, এ আয়োজনের কারণে অতিরিক্ত পর্যটনের চাপে বিশ্বের ঐতিহ্যবাহী এই শহর আরও ক্ষতিগ্রস্ত হবে।