
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন সানচেজ জুটি আবার বিয়ে করছেন। বেজোসের বাগদত্তা লরেন সানচেজ একসময় টিভির সংবাদ পাঠক ছিলেন। স্কি খেলার জন্য পরিচিত এ শহরের এক সুশি রেস্তোরাঁ মাতসুশিয়া ডিসেম্বরের ২৬ ও ২৭, দু’ দিনের জন্য বুক করে রেখেছেন তারা।
বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ হবে বলেই খবর। বিয়ের বাজেট ৬০ কোটি ডলার বলে খবর।আর, মূল আয়োজন হবে ২৮ ডিসেম্বর শনিবার।এদিকে বিয়ে ও বড় দিনটিকে ঘিরে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন বেজোস ও সানচেজ জুটি। এরইমধ্যে তিনটি সূত্র বলেছে, ২৮ ডিসেম্বর ৬০ বছরের বেজোসের বিয়ের বিষয়ে তাদের জানানো হয়েছে।
এর আগে লরেনের সঙ্গে প্রণয়ের খবর ফাঁস হলে ২০১৯ সালের মাঝামাঝি ভেঙে যায় সে সময়ের স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বেজোসের ২৫ বছরের সংসার। তাদের বিচ্ছেদে প্রায় তিন হাজার আটশ কোটি ডলার গুনতে হয়েছিল জেফ বেজোসকে।









