আর্সেনালেই থাকতে চান জেসুস

0
83
ছবি সৌজন্যে : এক্স

দিনের পর তিন, মাসের পর মাস কাটাতে হয়েছে মাঠের বাইরে। যন্ত্রণাক্লিষ্ট সময়টাতে বদলে গেলে জীবনবোধ আর ক্যারিয়ার নিয়ে ভাবনাও।

গাব্রিয়েল জেসুসের মূল লক্ষ্য এখন ফিট থাকা। ভালোভাবে সিজন শেষ করা। সেটি যদি পারেন, তাহলে আর্সেনালের সঙ্গে নিজের ভবিষ্যৎ গেঁথে নিতে চান তিনি। এই ক্লাবে রিনিউ করতে চান চুক্তি, জিততে চান ট্রফি।অনেক আশা নিয়ে ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে জেসুসকে এনেছিল আর্সেনাল। তবে সেই আশার ছিটেফোটাও পূরণ হয়নি। পারফরম্যান্স তো পরের কথা, মাঠেই লম্বা সময় থাকতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ বাজে এক চোট কাটিয়ে ১১ মাস পর মাঠে ফিরেছেন তিনি গত মাসে।দলকে কিছু দিতে না পারার সেই উপলব্ধি তার নিজেরও আছে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে জেসুস বললেন, আপাতত শুধু মাঠে টিকে থাকতে চান তিনি।সিজন যদি ভালোভাবে শেষ করতে পারেন, এরপর? আর্সেনালে তার চু্ক্তির মেয়াদ শেষ আগামী সিজনে। তবে জেসুস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেই মেয়াদ বাড়াতে আগ্রহের কমতি নেই তার।কোচ মিকেল আর্তেতা কদিন আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জানুয়ারির দলবদলে জেসুসকে ছাড়ার কোনো ইচ্ছে নেই তাদের। তবে জেসুস এটাও বলেছেন, ক্লাবের কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব পাননি এখনও।

চোট কাটিয়ে ফেরার পর জেসুস দেখেছেন, বদলে গেছে আর্সেনালে তার অবস্থান। কাই কাভার্টজ, ভিক্তর ইয়োকেরেশদের সঙ্গে এখন জায়গা নিয়ে লড়াই করতে হচ্ছে গাব্রিয়েল জেসুসকে।