
পার্ক স্ট্রিটের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার ইন চার্জের বিরুদ্ধে লকার থেকে গ্রাহকদের গয়না চুরির অভিযোগ উঠেছে। কসবা এবং লেকটাউনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ লাখ টাকার সোনার গয়না এবং ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
এরপরেই গ্রেফতার করা হয় ব্যাঙ্কের লকার ইনচার্জ মৌমিতা শি এবং তাঁর দাদা মিঠুন শিকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে গ্রাহকদের ভুল বুঝিয়ে চাবি ডুপ্লিকেট করে গয়না চুরি করা হয়েছিলো। ডিসেম্বরে এক গ্রাহক অভিযোগ করেছেন তাঁর লকার থেকে গয়না উধাও হয়ে গিয়েছে। এরপরেই তদন্তে নামে পার্কস্ট্রিট থানা এবং লালবাজারের ব্যাঙ্ক ফ্রড সেকশন। তখনই জানা যায় ব্যাঙ্কের লকার ইনচার্জ ভুল বুঝিয়ে চাবি হাতিয়ে ডুপ্লিকেট তৈরি করতেন।
এরপরেই বোন লকার থেকে গয়না হাতিয়ে দাদাকে দিতেন। সেই গয়না বিক্রি করতেন দাদা। সেই টাকায় বিভিন্ন জাযগায় বিনিযোগও করেছেন তাঁরা। কিনেছেন ৪২ লাখের দুটো গাড়িও।







