
পহেলগাঁওয়ের কাণ্ডের পর জঙ্গিদের খুঁজতে গিয়ে শহিদ হয়েছেন নদিয়ার তেহট্টের ঝন্টু আলি শেখ। জম্মুতে গান স্যালুটের পর উধমপুরে নিহত প্যারা কমান্ডার ঝন্টু আলি শেখের কফিন বন্দি দেহ কলকাতায় পৌঁছয়।
বিমানবন্দরে তাঁকে শেষশ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হয় নদিয়ার তেহট্টে। সেখানে বীর শহিদ ঝন্টু আলি শেখকে শেষশ্রদ্ধা জানাতে বাধ ভাঙে। নদিয়ার চাপড়ার সভা থেকে শহিদ ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা জানিয়েছেন অধীর চৌধুরি।
এরপর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নিহতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঝন্টু শেখের বাড়িতে গিয়েছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিও।
