
ঝাড়খণ্ড দখল করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া সেখানে প্রাথমিক গণনায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডির জোট সরকার গঠনের প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে।
ঝাড়খণ্ডে ৮১টি আসনের মধ্যে মহা গাঁটবন্ধন ৪৯টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ জেএমএম ২০টিতে, কংগ্রেস ১০টি, আরজেডি ৫, সিপিআইএল ২টিতে এগিয়ে রয়েছে। এনডিএ ২৯টিতে এগিয়ে রয়েছে। বিজেপি ২১, এডেএসইউপি ১ এবং জেডিইউ ১টিতে এগিয়ে রয়েছে। জানা গিয়েছে, বারহাইত বিধানসভা কেন্দ্রে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে জেএমএম নেতা হেমন্ত সোরেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী গামলিয়েল হেমব্রম অনেকটাই পিছিয়ে রয়েছেন। জামতাড়া আসনে অনেক পিছিয়ে বিজেপি প্রার্থী সীতা সোরেন, যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ইরফান আনসারি ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, গাঁদেয় আসনে পিছিয়ে গিয়েছেন জেএমএম প্রার্থী কল্পনা সোরেন। ৩ হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন তিনি। সরাইকেলা আসনে এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী চম্পাই সোরেন।
