
ঝাড়খণ্ডে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা গঙ্গেশ্বর মাল নামে এক লোকো পাইলট। গঙ্গেশ্বর ছাড়াও আরও এক লোকো পাইলটের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন ৪ জন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের ভোগনাদি এলাকায় একই লাইনে দুটি ট্রেন চলে আসায় এই দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায় ।
গাড়ির আগুন নিভিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া ইঞ্জিন থেকে একজন লোকো পাইলটের দেহ উদ্ধার করে দমকলবাহিনী। তবে দুর্ঘটনায় ভারতীয় রেলের কোনও গাফিলতি নেই বলে বিবৃতি জারি করা হয়েছে । বলা হয়েছে , যেখানে এই দুর্ঘটনা ঘটেছে , সেটি এনটিপিসির প্রাইভেট লাইন। ওই লাইনে ট্রেন চলাচল ভারতীয় রেল নিয়ন্ত্রণ করে না।
