
শেয়ার বাজারে একদিনে ৮০০ কোটির বেশি টাকা হারিয়েছেন প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুওয়ালা।জানা গিয়েছে, টাইটানের শেয়ারে ধসের জেরেই ৮০০ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা।
একদিনে বিপুল পরিমাণ টাকা খোয়ানোয় খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। টাটা গ্রুপের-এর ওই সংস্থায় ৫.৩৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে তাঁর। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় পর্যন্ত সংস্থায় রেখা ঝুনঝুনওয়ালার ১৬ হাজার ৭৯২ টাকার শেয়ার ছিল।জানা গিয়েছে, টাটা গ্রুপের-এর শাখা সংস্থা টাইটানে সবচেয়ে বেশি অংশীদারিত্ব ছিল রেখার ঝুনঝুনওয়ালার। মার্চ ত্রৈমাসিকে টাইটানের-এর আয় তেমন আশা জাগাতে পারেনি। এরপর সোমবার তাদের শেয়ারে ৭ শতাংশ ধস নামে, তাতেই শেয়ার দর একধাক্কায় ৩ লাখ ৩৫২.২৫ টাকায় পৌঁছয়। বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জে টাইটানের শেয়ার দর ছিল ৩ লাখ ২৮১.৬৫ টাকা। একেবারে ২২ হাজার কোটি টাকা কার্যত মুছে যায়। মঙ্গলবারও শেয়ার বাজার খোলার সময় টাইটানের-এর বাজারমূল্য ৩ লাখ কোটির নীচেই রয়েছে।
