গরিবদের দর কষাকষি কেড়ে নিতেই জি রাম জি : রাহুল

0
139
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গরিবদের দর কষাকষির ক্ষমতা হরণ করতেই কেন্দ্র সরকার মনরেগা-র পরিবর্তে বিকশিত ভারত জি রাম জি ২০২৫ বিল এনেছে।
এক্স পোস্টে এভাবেই সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি লিখেছেন, এই বিলটি  রাজ্য–বিরোধী এবং গ্রাম–বিরোধী বলে অভিহিত করেছেন। রাহুল এক্স হ্যান্ডলে লিখেছেন, একদিনেই ২০ বছরের মনরেগাকে ধ্বংস করে দিয়েছে কেন্দ্র সরকার। ভিবি-জি রাম জি বিল মনরেগার কোনও সংস্কার নয়। এটি আসলে অধিকার-ভিত্তিক, চাহিদা-চালিত গ্যারান্টিকে ধ্বংস করে, একটি রেশনিং-ভিত্তিক প্রকল্প চালু করার পদ্ধতি, যা দিল্লি থেকে নিয়ন্ত্রিত হবে। এই প্রকল্পটির ডিজাইন–ই এমন যা আদতে গ্রাম–বিরোধী ও রাজ্য–বিরোধী। ওই পোস্টে তিনি দাবি করেছেন, মনরেগা গ্রামের মানুষকে দর কষাকষির ক্ষমতা দিয়েছিল।
প্রকৃত বিকল্প থাকায় অন্যত্র চলে যাওয়ার প্রবণতা কমেছিল, মজুরি বেড়েছিল, কাজের অবস্থার উন্নতি হয়েছিল। এই সরকার ঠিক সেই ক্ষমতাই ভেঙে দিতে চায়।