গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সিজিওতে জীবনকৃষ্ণর পিসি মায়া সাহা 

    সিজিওতে জীবনকৃষ্ণর পিসি মায়া সাহা 

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ইডির তলবে ইডি দফতরে পৌঁছলেন বড়ঞ্চার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহা। বৃহস্পতিবার ইডির দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের কাছে দাবি করলেন, তিনি কোনও দুর্নীতি করেননি। তাঁর দাদা, অর্থাৎ জীবনকৃষ্ণের বাবা তাঁর বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ তুলছেন সবটাই ভিত্তিহীন বলেই দাবি মায়া-র।
    তিনি বললেন, স্বামীর ৪০ বছরের ব্যবসা, দুর্নীতির টাকা নেই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়ি, বীরভূমের সাঁইথিয়াতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। ঘটনার দিন সন্ধ্যায় জীবনকৃষ্ণের বাবা বোনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। দাবি করেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বোনেরও।
    এলাকায় একাধিক জমি দখলের অভিযোগও করেন।যদিও সিজিও কমল্পেক্সে ঢোকার মুখে এই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন মায়া সাহা।