
নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে আবার গ্রেফতার করা হবে জানতেন জীবনকৃষ্ণ সাহা। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠাতেই মুখ খুলেছেন জীবনকৃষ্ণ সাহা।
আদালত চত্বরে দাঁড়িয়েই বড়ঞার তৃণমূল বিধায়ক বলেছেন তিনি বনেদি পরিবারের ছেলে, সিবিআইয়ের পর ইডি গ্রেফতার করবে এটা জানাই ছিল। তিনি আরও বলেছেন তদন্তে সহযোগিতা করেছেন, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তোলার অভিযোগ প্রসঙ্গে জীবনকৃষ্ণ সাহা বলেছেন তিনি ব্যবসায়িক পরিবারের ছেলে, রেশন ডিস্ট্রিবিউশন, রাইস মিল, আলুর হিমঘর আছে।
৬ দিনের হেফাজত শেষে শনিবার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়। আদালত বড়ঞার বিধায়ককে জেল হেফাজতে পাঠিয়েছে।
