
২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার,বেঁচে ছিলেন ১০০ বছর,মৃত্যুর পর গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভূষিত হলেন তিনি। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস, সেখানেই জিমি কার্টার পুরস্কার জিতেছেন।
অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে গ্র্যামি জিতেছেন জিমি কার্টার।নিজের কণ্ঠে নিজের জীবনকাহিনি বর্ণনা,সেই কাজই অসাধারণ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছিলেন জিমি কার্টার। লাস্ট সানডেস ইন প্লেনস: আ সেন্টিনিয়াল সেলিব্রেশন রেকর্ড করা হয়ে গিয়েছিল গত বছরের আগস্ট মাসে। অসাধারণ কণ্ঠস্বর আর কাজের জন্য তা মনোনীত হয় ২০২৫ সালে গ্র্যামি পুরস্কারের তালিকায়। কিন্তু তার আগে ডিসেম্বরেই ১০০ বছর ছুঁয়ে প্রয়াত হন জিমি কার্টার।সেই কাজের জন্যই মরণোত্তর পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। জিমি কার্টারের হয়ে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর নাতি জ্যাসন কার্টার। ২০২৪ সালের আগস্টে রেকর্ড করা হয়েছিল এই কাহিনি। অন্যদিকে গ্র্যামির মঞ্চে অবাক কাণ্ড ঘটিয়েছেন র্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি।এবার গ্র্যামির মঞ্চে অস্ট্রেলীয় মডেল হাজির হয়েছেন একদম নগ্ন হয়ে। লাল গালিচায় স্বামীর সঙ্গে হেঁটে আসেন বিয়াঙ্কা। গায়ে চাপানো ছিল কালো পশমের কোট। আলোকচিত্রীদের সামনে এসে কোট সরাতেই ক্যামেরার ঝলকানি।সম্পূর্ণ নগ্ন অবস্থায় ধরা দিয়েছেন কানইয়ের স্ত্রী।
সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে কানইয়ে ও বিয়াঙ্কাকে লাল গালিচা থেকে বের করে দেন।এখানেই শেষ হয়নি বিড়ম্বনা। জানা গেছে, লাল গালিচায় নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তার স্ত্রীর হতে পারে জেল ও জরিমানা।
