
জনপ্রিয় ওয়েব সিরিজ ক্রিমিনাল জাস্টিস-এর চতুর্থ সিজন,যার নাম ক্রিমিনাল জাস্টিস আ ফ্যামিলি ম্যাটার মুক্তি পেয়েছে। এই নতুন সিজনে ফের আইনজীবী মাধব মিশ্র চরিত্রে ফিরেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।এবার তিনি নিজের সংস্থা,মাধব মিশ্র অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর হয়ে একটি হত্যাকাণ্ডের মামলা লড়ছেন।
সিজনের শুরুতেই দেখা যায়,নার্স রোশনি- সার্জেন ডক্টর রাজ নাগপালের সঙ্গে একটি পরকীয়ার সম্পর্ক জড়ান। এরপর রহস্যজনকভাবে রোশনি খুন হন। এ ঘটনায় গ্রেপ্তার হন দু’জন। মূলত এ নিয়েই সিরিজের কাহিনি।এর আগে পরপর তিনটি এপিসোড মুক্তি পেয়েছে সিরিজটির।আর তা ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।পঙ্কজ ত্রিপাঠীর অনবদ্য অভিনয় যেমন আলোচনায়,তেমনি দর্শকও ক্ষুব্ধ হটস্টারের ওপর।
তার কারণ, কেন শুধু তিনটি এপিসোডটি রিলিজ করা হলো,আপাতত এই প্রশ্নেই উত্তাল সোশ্যাল মিডিয়া।উল্লেখ্য,রোহন সিপ্পি পরিচালিত এবং সমীর নায়ার প্রযোজিত এই সিজনে মুখ্য ভূমিকায় রয়েছেন মোহাম্মদ জিশান আয়ুব, সুরভীন চাওলা, আশা নেগি, খুশবু আতরে, মিতা বসিষ্ঠ এবং শ্বেতা বসু প্রসাদ।








