
কিছুদিন আগেই নতুন প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস চালু করেছেন যীশু সেনগুপ্ত। সেই সংস্থার সঙ্গে নাম জুড়েছে বলিউড পরিচালক মহেশ ভাটেরও। শুধু বাংলা নয়, যিশুর এই সংস্থা কাজ করবে বলিউডেও।
এরমধ্যেই খবর, বলিউড নির্মাতা রোহিত শেঠির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন যীশু। অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন।সেখানে দেখা যাচ্ছে রোহিত শেঠি পিকচার্স-এর ব্যানারে তার নাম লেখা রয়েছে। সঙ্গে লেখা, অল দ্য বেস্ট বস। এই পোস্ট দেখেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে।অনেকেই বলছেন, এবার নাকি রোহিত শেঠির অ্যাকশন থ্রিলারে দেখা যাবে যীশুকে, পরিচালক নিজে জল্পনা উসকে দিলেও এ বিষয়ে খোলাসা করেননি কিছুই।
এদিকে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন যীশু সেনগুপ্ত নিজেও।কানাঘুষো শোনা যাচ্ছে, যিশুর প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি জোট বাঁধতে চলেছে রোহিত শেঠির প্রযোজনা সংস্থা। তবে ঠিক কোন প্রজেক্টে দুই তারকা একসঙ্গে হাত মেলাতে চলেছেন তা এখনও স্পষ্ট নয়।





