গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment প্রথমবার জুটি যিশু-শ্রাবন্তী, সঙ্গে দেবও

    প্রথমবার জুটি যিশু-শ্রাবন্তী, সঙ্গে দেবও

    0
    6276
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    তৃতীয় সিনেমা নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়। তার চেয়েও বড় চমক, ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন যিশু সেনগুপ্ত ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

    খবর,প্রযোজনা করবে অতনু রায় চৌধুরীর বেঙ্গল টকিজ।ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা রয়েছে অভিনেতা দেবেরও।যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউই মুখ খুলতে রাজি হচ্ছে না। শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন দেব। এর আগে দেব-যিশু একাধিক সিনেমাতেই দেখা গেছে।শেষ মুক্তি পাওয়া তাদের খাদান ব্লকবাস্টার। পাশাপাশি,দেব ও শ্রাবন্তীর একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন।বহু সফল সিনেমার হিট জুটি তারা।মাঝে দীর্ঘ সময় আর তাদেরকে পর্দায় দেখা যায়নি।তাই এই ত্রয়ীকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা।

    তবে দেব আগে তার আসন্ন সিনেমা রঘু ডাকাত-এর শুটিং শেষ করবেন। তার পরে এই সিনেমার শুটিং করবেন বলে খবর।