গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National আত্মঘাতী জম্মু-কাশ্মীরে গভর্নর মনোজ সিনহার নাতি

    আত্মঘাতী জম্মু-কাশ্মীরে গভর্নর মনোজ সিনহার নাতি

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কানপুরে নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নাতি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।
    মৃতের নাম আরভ। সে একাদশ শ্রেণির ছাত্র ছিল। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, কানপুরের কোহনা এলাকায় পরিবারের সঙ্গেই বসবাস করত আরভ। তবে ছট পুজো উপলক্ষে তার পরিবারের সদস্যরা বিহারের ভাগলপুরে গিয়েছিলেন। বাড়িতে উপস্থিত ছিলেন আরভের ঠাকুমা। জানা গিয়েছে, মঙ্গলবার নিজের ঘরে একাই ছিল আরভ। বিকেলের দিকে তার ঠাকুমা কোনও কারণে তাকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ,মণিপুরের একাধিকবার ডাকাডাকি সত্ত্বেও কোনও সাড়া দেয়নি আরভ। এরপরই ভয় পেয়ে যান তিনি। তাঁর চিৎকারে সেখানে ছুটে আসেন স্থানীয়রা।
    এরপর দরজা ভেঙে আরভের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোট।