
জম্মু কাশ্মীরের আরও দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ ওমর ফারুখের নেতৃত্বাধীন আওয়ামী অ্যাকশন কমিটি (এএসি) এবং মনসর আব্বাস আনসারির নেতৃত্বাধীন নেতৃত্বাধীন জম্মু এবং কাশ্মীর ইত্তেহাদুল মুসলমি (জেকেআইএম)।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে জড়িত থাকার কারণের ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর অধীনে সংগঠন দুটির কার্যক্রম পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশবিরোধী কার্যকলাপে জড়িতে থাকার অভিযোগে আওয়ামী অ্যাকশন কমিটির মুখপাত্র আফতাব আহমেদ শাহের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
