গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk থ্রেট সিন্ডিকেটের অভিযোগে ৪০ পড়ুয়াকে বহিষ্কার জেএনএমের

    থ্রেট সিন্ডিকেটের অভিযোগে ৪০ পড়ুয়াকে বহিষ্কার জেএনএমের

    0
    157

    থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে ছমাসের জন্য বহিষ্কার করেছে কল্যাণী জেএনএম। প্রাক্তন অধ্যক্ষ-সহ দুই কর্তাও শাস্তির মুখে পড়েছেন বলে জানা গিয়েছে। এঁরা দুজন আর কখনও জেএনএমে কোনও প্রশাসনিক পদ বা পরীক্ষা সংক্রান্ত কোনও দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়েছে কলেজ কাউন্সিল।

     

    বহিষ্কৃত পড়ুয়ারা আগামী ছমাস পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনও কারণে কলেজ, ছাত্রাবাস ও হাসপাতালে ঢুকতে পারবেন না বলে জানানো হয়েছে। অন্যদিকে, থ্রেট কালচারের বিরুদ্ধে এবার সরব হয়েছে জেএনএম মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছে পড়ুয়ারা।অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।
    অভিযোগ পেয়ে মেডিক্যাল কলেজে বসেছে অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠক। উত্তরবঙ্গ লবির পরিচিত অভীক দে-র অনুগামীরাই কল্যাণী জেএনএমে থ্রেট সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ। স্নাতকোত্তর স্তরের ছাত্র শেখ মহম্মদ অখিল, ইন্টার্ন আলিম বিশ্বাস, চতুর্থ বর্ষের ছাত্র তথা তৃণমূল নিয়ন্ত্রিত স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির বর্তমান সভাপতি বিচিত্রকান্তি বালা এবং ওই বর্ষেরই আব্দুল হালিম দফাদার সহ ৪০ জন পড়ুয়াকে আপাতত বহিষ্কার করা হয়েছে। জেএনএমের পড়ুয়াদের অনেকেরই অভিযোগ, সদ্য অপসারিত অধ্যক্ষ অভিজিত্ মুখোপাধ্যায় এবং প্রাক্তন হস্টেল সুপার অয়ন ঘোষ এই সিন্ডিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন।